মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ব্যারিস্টার সুমনকে যুবলীগের আইন সম্পাদক থেকে অব্যাহতি

  • আপডেট টাইম রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৫৯৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে কেন্দ্রীয় যুবলীগের আইন সম্পাদক থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। গতকাল শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ। তিনি বলেন, সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে যুবলীগের আইন সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রাতের মধ্যেই ই-মেইলে তাকে (ব্যারিস্টার সায়েদুল হক সুমন) চিঠিটি পাঠিয়ে দেয়া হবে। এর আগে একজন অফিসার ইনচার্জের (ওসি) প্রকাশ্য অনুষ্ঠানে জয় বাংলা শ্লোগান দেয়া নিয়ে ফেসবুক লাইভ করে বিতর্কে আসেন সুমন। গত কয়েকদিনে তাকে অব্যাহতি দেয়ার দাবি ওঠে স্যোশাল মিডিয়ায়। গতকাল সে দাবি পূরণ করলো যুবলীগ। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন। ২০২০ সালের ১৪ নভেম্বর যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেখানে আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয় আইনজীবী ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সুমনকে।
সায়েদুল হক সুমন ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করার পর ২০০৯ সালে লন্ডনে চলে যান। সেখানে সিটি ইউনিভার্সিটি থেকে বার অ্যাট ল’ করেন। সুপ্রিম কোর্টের এ আইনজীবী ব্যাপক পরিচিতি পান তার ‘ফেসবুক লাইভের’ মাধ্যমে। যেখানে অনিয়ম, সেখান থেকে ফেসবুক লাইভে গিয়ে নজরে আসেন তিনি। শত শত ব্যবহারকারী সেই ফেসবুক লাইভ শেয়ার করে ছড়িয়ে দেন, আর হাজার হাজার ভিউ’র তা প্রত্যক্ষ করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিতে বাধ্য হন। এভাবেই পরিচিত মুখ হয়ে ওঠেন ব্যারিস্টার সুমন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com