বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা প্রশাসক ইশরাত জাহান মাধবপুরের ঐতিহাসিক স্থান ও কার্যক্রম পরিদর্শন

  • আপডেট টাইম রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৪৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান গতকাল মাধবপুর উপজেলায় কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম, আশ্রয়ণ প্রকল্প এবং তেলিয়াপাড়ায় অবস্থিত মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করেন। এসময় তিনি মাধবপুর পৌরসভা, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় এবং তেলিয়াপাড়া চা বাগান উচ্চ বিদ্যালয়ে গণটিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন। তিনি স্বাস্থ্যবিধি মেনে টিকা প্রদান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পরে তিনি মহান মুক্তিযুদ্ধে স্মৃতিতবিজরিত তেলিয়াপাড়ার স্থাপনাগুলো ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক গুরুত্ব দেশবাসীর কাছে তুলে ধরতে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন। তিনি বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুরে অবস্থিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয়দের সাথে কুশল বিনিময় এবং তাদের সন্তানদের সুশিক্ষিত করতে উদ্বুদ্ধ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন, সহকারী কমিশনার নাভিদ সারওয়ার, মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com