বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পশ্চিম ভাদৈ গ্রামে অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৫০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহামারী করোনার কারণে লকডাউন থাকার সুযোগে হবিগঞ্জ শহরে মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। হবিগঞ্জের বিভিন্ন স্পটে দেদারছে এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। আইন শৃংখলা বাহিনী লকডাউনের কাজে ব্যস্ত থাকায় তাদের চোখ ফাঁকি দিয়ে এসব চলছে। গত বুধবার বিকেলে ডিবি পুলিশের এসআই মোজাম্মেল হকসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকরা হল, ওই গ্রামের মন্নান মিয়ার পুত্র মইনুল ইসলাম পারভেজ (২৫) ও আব্দুস শহীদের পুত্র সোহাগ মিয়া (২৪)। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এ বিষয়ে ডিবি পুলিশের এসআই মোজাম্মেল হক ও ধ্রুবেশ দাশ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে। যেখানেই মাদক বিক্রির খবর পাওয়া যাবে সেখানেই অভিযান চালানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com