মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

প্রয়োজনেই মিলবে আলেয়া-জাহির ফাউন্ডেশনের অক্সিজেন সিলিন্ডার

  • আপডেট টাইম বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৪৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা পরিস্থিতিতে হবিগঞ্জে অক্সিজেন সংকট নিরসনের উদ্যোগ নিয়েছে আলেয়া-জাহির ফাউন্ডেশন। হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলায় ২৩টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে সংস্থাটি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে সিলিন্ডারগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও আলেয়া জাহির ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
হবিগঞ্জ সদর উপজেলায় ৮টি, হবিগঞ্জ পৌরসভায় ৪টি, লাখাই উপজেলায় ৬টি, শায়েস্তাগঞ্জ উপজেলায় ৩টি ও শায়েস্তাগঞ্জ পৌরসভার জন্য দেয়া হয়েছে ২টি সিলিন্ডার। তিন উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগ নেতৃবৃন্দ করোনায় আক্রান্ত রোগীদের প্রয়োজনে সিলিন্ডারগুলো তাঁদের বাড়িতে পৌঁছে দিবেন।
হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মাঠে আলেয়া জাহির ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার এর সভাপতিত্বে সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল। যৌথভাবে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত ও জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদুর রহমান। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তিনটি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতে ২৩টি অক্সিজেন সিলিন্ডার তুলে দিয়েছেন। সিলিন্ডারে অক্সিজেন শেষ হয়ে গেলে ফাউন্ডেশনের পক্ষ থেকে এগুলো পুনরায় রিফিল করে দেয়া হবে। অনুষ্ঠানে আলেয়া জাহির ফাউন্ডেশনের সভাপতি এমপি আবু জাহির ও সাধারণ সম্পাদক আলেয়া আক্তার বলেন, অন্য বছর জাতির পিতার শাহাদতবার্ষিকীতে তাঁদের পক্ষ থেকে পবিত্র কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কিন্তু এবার মহামারী পরিস্থিতিতে সেই আয়োজন সম্ভব হয়নি। কোন করোনা আক্রান্ত রোগী যেন অক্সিজেনের অভাবে মারা না যান সেই উদ্দেশ্যে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করা হবে। ভবিষ্যতে অক্সিজেন সিলিন্ডারের পরিমাণ আরও বাড়ানো হবে বলেও তাঁরা জানিয়েছেন। জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার এসএম মুরাদ আলিসহ বক্তারা আলেয়া জাহির ফাউন্ডেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। আলেয়া জাহির ফাউন্ডেশনের মতো করে সমাজের আরও বিত্তবান ব্যক্তিরা যেন করোনায় আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন তাঁরা সেই অনুরোধ জানিয়েছেন। অনুষ্ঠান শেষে অক্সিজেন সিলিন্ডার ব্যবহারের নিয়মগুলো সম্পর্কে সকলকে অবহিতকরণমূলক বক্তৃতা করেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com