বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

হবিগঞ্জে রোটারী ক্লাবের মাস ব্যাপী মাস্ক বিতরণের উদ্বোধন করলেন পুলিশ সুপার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৫৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। গত এক সপ্তাহে ৬৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ অবস্থায় করোনা সংক্রমণ রোধে পুনঃ ব্যবহারযোগ্য মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করেছে রোটারী ক্লাব অব হবিগঞ্জ। গতকাল সকালে শহরের শায়েস্তানগর বাজার পয়েন্টে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি। এ সময় তিনি বলেন, মহামারি থেকে রক্ষা পেতে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্যবিধি পালনে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। অনেকেই একই সার্জিকেল মাস্ক বেশ কয়েকদিন ধরে ব্যবহার করেন। এতে করোনাসহ অন্যান্য রোগের ঝুঁকি বাড়ে। এক্ষেত্রে পুনঃ ব্যবহারযোগ্য মাস্ক ব্যবহার অনেকটা নিরাপদ। স্বাস্থ্যবিধি মেনে ধুয়ে এটি বার বার ব্যবহার করা যায়। করোনা সংক্রমণ রোধে প্রশাসনের পাশাপাশি সকলকে আন্তরিক ভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি। ক্লাব প্রেসিডেন্ট প্রদীপ দাশ সাগরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, লেফটেন্যান্ট গভর্ণর তবারক আলী লস্কর, ডেপুটি গভর্ণর শফিকুল ইসলাম সেলিম, এসিস্ট্যান্ট গভর্ণর মিজানুর রহমান শামীম, পাস্ট প্রেসিডেন্ট মোদারিছ আলী টেনু, আইপিপি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, শংখ শুভ্র রায়, এএসএম মহসিন চৌধুরী, আব্দুল আউয়াল তালুকদার, শেখ জামাল মিয়া, রোটার্যা ক্ট ক্লাব অব হবিগঞ্জ প্রেসিডেন্ট কাকলি দত্ত টুম্পা, সামায়ূন আনছারী, আবুল বাশার তুষার, ইন্টার্যাযক্ট ক্লাব অব হবিগঞ্জ প্রেসিডেন্ট ইমাদ রশিদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com