বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করেছেন মেয়র সেলিম

  • আপডেট টাইম শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৪২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল ওই পরিচ্ছন্নতা অভিযান সরেজমিন পরিদর্শন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। দুপুর ২ টার দিকে হাসপাতাল পৌছুলে তাকে হাসপাতাল কম্পাউন্ড ঘুরে ঘুরে দেখান ডাঃ আশিকুর রহমান। এ সময় মেয়র হাসপাতালের নিজস্ব দৈনন্দিন পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মোবাইলে আলাপকালে তিনি হাসপাতালের করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর উপর জোর দেন। এছাড়াও লিফ্ট, যন্ত্রপাতিসহ হাসপাতালে রোগীদের সেবাকার্য গতিশীল ও আধুনিক করার ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com