মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

অর্ধাহার-অনাহারে দিন কাটাচ্ছেন প্রতিবন্ধী আব্বাস মিয়ার পরিবার

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৪২৫ বা পড়া হয়েছে

মোঃ তানভীর হোসেন ॥ বানিয়াচং উপজেলার ২নং ইউনিয়ন ১নং ওয়ার্ডের উত্তর তোফখানা ইউনিয়ন অফিসের সামনে মোঃ আব্বাস মিয়ার (৩২) এর বাড়ি। না খেয়ে আছে এই প্রতিবন্ধী পরিবারটি। এলাকায় একজন প্রতিবন্ধী হিসেবেই তিনি পরিচিত। ছোট একটি মুদিমালের ব্যবসার টাকায় চলে তার পরিবারের ৪ সদস্যের সংসার। এদের মধ্যে আবার দুই ছেলে ও এক ছেলের বয়স ২ বছর আরেক ছেলের বয়স ৮ বছর। ৮ বছর ছেলে মাদ্রাসায় পড়ে। ছেলের জন্য ঈদে নতুন জামা কিনে দেওয়ার দুরের কথা। এক থেকে দের বছর ধরে একি পাঞ্জাবি পড়ে সে মাদ্রাসায় যায়। ঘরের মধ্যে একমাত্র সম্বল ৫ বাটি চাল ছাড়া কিছু নেই প্রতিবন্ধি আব্বাস মিয়ার। আব্বাস মিয়া নিজে প্রতিবন্ধী হওয়া কোনো কাজ ও করতে পারেন না। কঠোর লকডাউন শুরু হওয়ায় চরম বিপাকে পড়েছে পরিবারটি। অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হচ্ছে তার পরিবারকে। আব্বাস মিয়া জানান, গত কয়েক দিন ধরে তিনি অলস সময় পার করছেন। দোকানের মধ্যে কোনো জিনিস পত্র না থাকায় অর্ধাহারে অনাহারে থাকতে হয় পরিবারের ৪ সদস্যকে। তিনি বলেন, ক্ষুধার যন্ত্রণায় দুই সন্তানসহ স্ত্রী ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তিনি সমাজের বিত্তবান লোকদের কাছে সহযোগি কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com