বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পইলে মানসিক রোগী বড় বোনের আঘাতে ছোট বোন নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৪৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গড়েরপাড় গ্রামে বড় বোনের দা’য়ের কুপে স্কুলছাত্রী রুমানা আক্তার (১৫) নিহত হয়েছে। এ ঘটনায় বড় বোনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এরকম একটি ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ওই গ্রামের গফুর আলীর মানসিক ভারসাম্যহীন কন্যা শাবানা আক্তার (২০) ওই সময় তার ছোট বোন রুমানা আক্তারকে তুচ্ছ ঘটনা নিয়ে দা’ দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যাওয়া হয়। বিকাল ৪টার দিকে রুমানা মারা যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ বাড়িতে গিয়ে শাবানাকে আটক করে নিয়ে আসে। নিহত রুমানা পইল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। নিহতের পরিবারের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাফরোজা আক্তার শিমু জানান, শাবানা একজন মানসিক রোগী। দুই বোন খেলছিল। এ সময় শাবানা ছোটবোন রুমানাকে মাথায় দা দিয়ে আঘাত করে। বিষয়টি শুনার পর এসআই সাইদুর রহমানকে ঘটনাস্থলে পাঠানো হলে শাবানাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। লাশ সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। রুমানাকে আদালতে পাঠানো হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com