সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে ইমাম মাহদি ফাউন্ডেশনের অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ যুক্তরাষ্ট্র প্রবাসী ইমাম হুসেন মোহন এর অর্থায়নে ইমাম মাহদি ফাউন্ডেশনের উদ্যোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে হত দরিদ্র ও অসহায় বিধবাদের মধ্যে নগদ অর্থ ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কাকুড়া, সাদতপুর, করিমপুর, চানপুরসহ আশপাশের গ্রামের শতাধিক দরিদ্র ও অসহায় বিধবা মহিলাদের মাঝে ১ হাজার টাকা করে নগদ অর্থ ও মাস্ক বিতরণ করা। উক্ত অনুষ্ঠানে হাজী কুতুব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও আমিনুর রহমান আমিনের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুর রহমান স্বপন, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সৈয়দ সালেহ আহমদ ফয়ছল। উপস্থিত ছিলেন, ইলাছ উদ্দিন, জাকারিয়া আহমেদ, জসিম উদ্দিন চৌধুরী, পারভেজ আহমেদ, ফারুল মিয়া, শেখ ইউসুফ মিয়া, আসকর মিয়া, নজমুল মিয়া প্রমুখ। আর্থিক সহায়তা পেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী ইমাম হুসেন মোহনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অসহায় দরিদ্র মহিলারা। যুক্তরাষ্ট্র প্রবাসী ইমাম হুসেন মোহন দীর্ঘদিন ধরে এলাকার উয়ন্নয়নে মাদ্রাসা-মসজিদসহ বিভিন প্রতিষ্ঠানে সহযোগীতা করে আসছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com