মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে ৬ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার ॥ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৪৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৬ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্ণেল আবু মুছা মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য সদর উপজেলার আটঘরিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে সাপের বিষসহ বিষ সংরক্ষণের বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রামের আব্দুল বারিকের ছেলে জসিম উদ্দিন ও একই গ্রামের এজাবত আলীর ছেলে আলা উদ্দিন। এ ব্যাপারে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সার্জেন্ট স্বপন মিয়া বাদি হয়ে হবিগঞ্জ সদর মডেল একটি মামলা দায়ের করেছেন।
সদর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই পাচারকারীসহ বেশ কয়েকজনের সাপের বিষ পাচারের একটি চক্র রয়েছে। তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থান থেকে বিষ সংগ্রহ করে দেশের বাইরে পাচার করে আসছিল। রোববার রাতে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে আটঘরিয়া থেকে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৬টি ঝাড়ের মধ্যে থাকা প্রায় ৯ কেজি ওজনের সাপের বিষ উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে ১টি গাইড বই, ১টি ডিভিডি প্লেয়ারসহ আরও বেশ কিছু সরঞ্জাম। এ ব্যাপারে র‌্যাবের পক্ষ আনুষ্ঠানিকভাবে কোন কিছু না জানালেও হবিগঞ্জ সদর মডেল থানা এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল রানা জানান, র‌্যাব মামলায় উল্লেখ করেছে আটককৃতরা পাচারকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিষাক্ত সাপের বিষ সংগ্রহ ও পাচার করে আসছে। অভিযান পরিচালনাকালে আটককৃত জসিম মিয়ার ঘর থেকে একটি পারটেক্সের ছোট ব্যাক্সের ভিতর থেকে ৬টি কাঁচের ঝারে রাখা এ বিষগুলো উদ্ধার করা হয়। যার মূল প্রায় ৬ কোটি টাকা। তিনি বলেন, এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীদের আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিক চিকিৎসাবাদে তারা এগুলো নিজেদের বলে স্বীকার করেছে এবং এগুলো কোবরা সাপের বিষ বলে জানিয়েছে।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com