বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে করোনায় এক বৃদ্ধ’র মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে আব্দুল হক (৭০) নামে এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (১২ জুলাই) ভোরে সিলেটের একটি হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। আব্দুল হক উপজেলার আউশকান্দি ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের মৃত তরাজ উদ্দিনের ছেলে। জানা যায়, গত বৃহস্পতিবার (৮ জুলাই) তীব্র শ্বাসকষ্ট নিয়ে আব্দুল হককে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বজনরা। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ওইদিন আব্দুল হকের র‌্যাপিড এন্টিজেন ডিটেকশন টেস্ট করে। এতে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। পরে হাসপাতালেই ডাক্তারদের নিবিড় পর্যবেণে ছিলেন আব্দুল হক। রবিবার (১১ জুলাই) তার অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে সিলেট প্রেরণ করা হয়। সোমবার (১২ জুলাই) ভোরে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হকের মৃত্যু হয়। এদিকে এ ঘটনার পর আব্দুল হকের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানাজার ব্যবস্থা করে পরিবার। এলাকায় রিক্সা দিয়ে ও মসজিদে মসজিদে মাইকে মাইকিং করে ঘোষনা করা হয় জানাজার নামাজের সময়। সবকিছুর আয়োজন সম্পন্ন হলে তাৎক্ষনিকভাবে গোপন সংবাদের ভিত্তিতে নটক নড়ে প্রশাসনের। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন একদল পুলিশ নিয়ে জানাজার কার্যক্রম বন্ধ করেন। পরে স্বাস্থ্য বিধি মেনে করোনায় মৃত আব্দুল হকের জানাজা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এক সাপ্তাহ পূর্বে আব্দুল হকের ভাই আব্দুল ওয়াহিদ সরদার সৌদি আরবে করোনা আক্রান্ত হয়ে মারা যান। কয়েকদিনের ব্যবধানে আপন দুইভাইকে হারিয়ে শোকে কাতর তাদের পরিবার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com