বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ফেইসবুকে হবিগঞ্জের বিদায়ী পুলিশ সুপারের আবেগঘন স্ট্যাটাস

  • আপডেট টাইম সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম, পিপিএম এর প্রমোশন জনিত বিদায়ের নোটিশ ঘোষণা করা হয় কিছুদিন আগে। আস্তে আস্তে হবিগঞ্জকে বিদায় জানানোর সময় হয়ে গেছে। আর সেটিই বুঝা গেল তার ফেইসবুক স্ট্যাটাসেও। হবিগঞ্জ জেলা ও এর বাসিন্দাদের নিয়ে পুলিশ সুপারের ফেইসবুক আইডিতে আবেগঘন স্ট্যাটাসদেন। পাঠকের জন্য তা হুবহু তুলে ধরা হল। পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ তার স্ট্যাটাসে বলেন..
“তোমাদের পানে চাহিয়া বন্ধু, আর আমি জাগিব না; কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙ্গিব না।” আসসালামু আলাইকুম, সম্মানিত হবিগঞ্জবাসী। আমি মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম গত ১৮ সেপ্টেম্বর ২০১৮ সালে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, দমন ও নিয়ন্ত্রণে গতিশীল পুলিশিং, মাদক, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণসহ বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং জোরদার করাসহ প্রান্তিক জনগোষ্ঠির পাশে থেকে জনকল্যাণমুখী পুলিশিং বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়েছি। কতটুকু সার্থক হয়েছি সে আপনাদের বিচার্য! আমি পুলিশিং এর ক্ষেত্রে চৎড়ধপঃরাব পুলিশিংয়ে বেশি গুরুত্ব দিয়েছি। তবে, আমার এ ২ বছর ১০ মাস পথ চলায় কি দিয়েছি, কি পেয়েছি, সে হিসেব করার দুঃসাহস আমার নেই। শুধু এইটুকো বলবো আমি ভালোবাসা কুড়াতে এসেছি এবং বুক ভরে হবিগঞ্জবাসীর ভালোবাসা নিয়ে যাচ্ছি। দায়িত্ব পালনকালে হবিগঞ্জবাসীর ঐকান্তিক সহযোগিতা পেয়েছি। বিদায়বেলা আমার চলার পথে কাউকে আমার অনিচ্ছা সত্ত্বেও কোন কষ্ট দিয়ে থাকলে নিজগুণে ক্ষমা করে দিবেন। দেখা হবে কোন এক পথে-প্রান্তরে। তখনো যেনো বলতে পারি আমি আপনাদেরই একজন। আপনাদের সকলের জন্য রইল দোয়া ও শুভ কামনা। আপনারাও সকলে আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। “তোমারে যা দিয়েছিনু, সে তোমারি দান ; গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায?
হে বন্ধু, বিদায? !” ধন্যবাদান্তে
মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম পুলিশ সুপার, হবিগঞ্জ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com