মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচঙ্গে ৩ ডাকাত আটক আদালতে স্বীকারোক্তি

  • আপডেট টাইম রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৫৪৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ৩ ডাকাতকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ। আটকৃত ডাকাত সাজন (২২) সম্প্রতি বানিয়াচংয়ের ভাড়েরা নামক স্থানে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত রয়েছে মর্মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ডাকাত সাজন (২২) সদরের নন্দী পাড়া মহল্লার আরব আলী ওরফে সোনাই মিয়ার ছেলে। বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সাজনকে গ্রেফতার করার পর আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর নেতৃত্বে পৃথক আরেকটি অভিযান চালিয়ে সদরের সাগর দিঘির পূর্বপাড় মহল্লার হায়দরশাহর মাজার এলাকা থেকে কুখ্যাত ২ ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে পুরানবাগ মহল্লার সঞ্জব আলীর ছেলে জোসেফ (২২) ও দক্ষিণ নন্দী পাড়ার আব্দুল কাঈয়ূম এর ছেলে আঃ ছত্তার ওরফে বাদশা মিয়া (২৫)। তাদের বিরুদ্ধে বানিয়াচং থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চুরি-ডাকাতি, মদ-জুয়া ও মাদকসহ বিভিন্ন অপরাধে যারাই সম্পৃক্ত থাকুক তাদের কোন ছাড় নেই । চুরি,ডাকাতি রোধকল্পে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com