বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জের পুকড়া ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঐকের শক্তি মানবতার মুক্তি স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রে অবস্থানকারী প্রবাসীদেরকে নিয়ে গঠিত হয়েছে পুকড়া ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ। লন্ডন প্রবাসী মোহাম্মদ বদরুল ইসলামকে সভাপতি ও কুয়েত প্রবাসী মোঃ নাজিম উদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করে এ কমিটি গঠন করা হয়। নব গঠিত সংগঠনের সভাপতি মোহাম্মদ বদরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন জানান, পুকড়া ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ সম্পূর্ণ একটি অরাজনৈতিক, অলাভজনক ও অসাম্প্রদায়িক সংগঠন। মূলত প্রবাসীদের মধ্যে সেতুবন্ধন তৈরীর মাধ্যমে এলাকার মানুষের আর্ত-সামাজিক উন্নয়নের ভূমিকা রাখতে এবং বিপদে-আপদে পড়া প্রসীদের পাশে থেকে সহযোগিতার মনোভাব নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। তারা আরও জানান, এই সংগঠনের পক্ষ থেকে পুকড়া ইউনিয়নের গরীব মেধাবী ছাত্র-ছাত্রী আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। সব সময় আমরা অসহায় নির্যাতিত মানুষের পাশে থেকে সহযোগিতা করব। এ লক্ষ্যে আগামী কিছু দিনের ভিতরেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
তারা এই সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়ায় ইউনিয়নের সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদেরকে অভিনন্দন জানান। সংগঠনের পথচলায় পুকড়া ইউনিয়নবাসীর দোয়া আর্শীবাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com