বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চাঁদের হাসি হাসপাতালের পরিচালক নাসির উদ্দিন আর নেই

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৫২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চাঁদের হাসি হাসপাতালের পরিচালক, ব্লুবার্ড প্রিক্যাডেট স্কুলের প্রতিষ্টাতা প্রিন্সিপাল, ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আর আমাদের মাঝে নেই। বুধবার দিবাগত রাত প্রায় ২ টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। গতকাল বাদ জোহর শায়েস্তানগর জামে মসজিদে জানাযা নামাজ শেষে দাফন করা হয়েছে।
জানা যায়, শায়েস্তানগর ফকির বাড়ির বাসিন্দা নাসির উদ্দিন কয়েকদিন পূর্বে হার্ট অ্যাটাক হলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা করেন। সেখানে পরীক্ষায় ৪টি ব্লক ধরা পড়ে। এ অবস্থায় ডাক্তারের পরামর্শে রিং লাগানোর সিদ্ধান্ত নেন। ২/৩দিনের মধ্যে রিং লাগানোর কথা। এরই মাঝে ২দিন পূর্বে পেটে ব্যাথা হলে নিজের প্রতিষ্ঠান চাঁদের হাসি হাসপাতালে ভর্তি হন। এতে এপেন্ডিসাইটিস ধরা পড়ে। এদিকে গত বুধবার রাতে তিনি ঘুমিয়ে পড়েন। রাত সোয়া ২ টার দিকে হার্ট অ্যাটাক হয়। সাথে সাথে ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com