বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাকে হবিগঞ্জ রেড ক্রিসেন্ট এর সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৪৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে হবিগঞ্জের বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম কে মানব সেবা ও শান্তি স্থাপনে অন্য অবদান রাখায় সংবর্ধনা প্রদান করা হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র ও রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারি আতাউর রহমান সেলিম এর সভাপতিত্বে ও রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের যুব প্রধান আশীষ কুমার কুরি’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যন শহীদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স (এন.এস.আই) এর উপপরিচালক আজমল হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদ, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এর পরিচালক মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ডাক্তার ইশতিয়াক রাজ চৌধুরী, সমাজসেবক আব্দুল আউয়াল, পংকজ কান্তি পল্লব, সাইদুর রহমান, সাংবাদিক সুরুজ আলী, সমাজ কর্মী বিপ্লব রায় সুজন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অথিতি শহীদ উদ্দিন চৌধুরী বলেন, কর্মের মাধ্যমে হবিগঞ্জবাসী পুলিশ সপার মোহাম্মদ উল্ল্যাকে মনে রাখবে। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি হিসেবে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, হবিগঞ্জের বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা দাঙ্গা ও মাদক নিয়ন্ত্রণে ও মানব সেবায় যে অবদান রেখেছেন তা হবিগঞ্জের ইতিহাসের অংশ হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে পুলিশ সুপার বলেন, হবিগঞ্জ বাংলাদেশের মধ্যে ভৌগোলিক ভাবে একটি গুরুত্বপূর্ণ জেলা, হবিগঞ্জ জেলা প্রাকৃতিক ভাবে চমৎকার একটি জেলা এবং হবিগঞ্জের মানুষ অত্যন্ত সহজ-সরল। যেখানেই থাকি হবিগঞ্জের মানুষের কথা আমি ভুলবোনা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com