মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৬৬৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট সংবাদদাতা ॥ চুনারুঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তিসহ সরকারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারমূলক পোস্ট প্রদান করায় কৃষকলীগ নেতার দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মোনফাসির ওরফে মোবাশ্বির মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার গোলগাঁও গ্রামের মৃত আতাব মিয়ার ছেলে। গতকাল বুধবার (৭ জুলাই) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। রাতে এসব তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী মোনফাসির মিয়া তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি, সরকারের বিরুদ্ধে অপপ্রচার এমনকি পুলিশের বিরুদ্ধেও অপপ্রচার চালিয়ে আসছে। তাঁর ভাই আলমগীর মিয়াসহ অজ্ঞাত আরও আসামী এই সকল পোস্ট ফেইসবুকে লাইক ও কমেন্ট দিয়ে ভাইরাল করে। বিষয়টি আওয়ামীলীগের নেতাকর্মীদের নজরে আসে। পরে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোঃ আব্দুল ওদুদ স্বপন বাদী হয়ে চুনারুঘাট থানা মোনফাসির ওরফে মোবাশ্বির মিয়া ও তার ভাই আলমগীর মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২ থেকে ৩ জনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে মোনফাসির মিয়াকে গ্রেফতার করে। এ ব্যাপারে মামলার বাদী মোঃ আব্দুল ওদুদ স্বপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের বিরুদ্ধে এ ধরণের অপপ্রচারের কারণে একজন দলীয় কর্মী হিসাবে আহত হয়ে তিনি মামলাটি দায়ের করেন। চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক দাম জানান, আসামীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় মামলাটি আমি নিজে তদন্তের দায়িত্ব নিয়েছি। ফেসবুকে আসামীদের এ ধরণের প্রচারণার ফলে রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে অস্থিরতা সৃষ্টির পাশাপাশি আইন-শৃংখলার অবনতি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। আমরা ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও অজ্ঞাত আসামী এবং নেপথ্যে থাকা চক্রের সন্ধান পাওয়ার জন্য গ্রেফতারকৃত আসামী মোনফাসির মিয়ার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করব। এজাহারভুক্ত অপর আসামী আলমগীর মিয়াকেও গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com