বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

এমপি আবু জাহিরের রোগ মুক্তি কামনায় হবিগঞ্জ প্রেসক্লাবের দোয়া মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবু জাহির এমপি’র করোনা রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে গতকাল মঙ্গলবার বাদ জোহর কাবের নামাজঘরে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সভাপতি, অ্যাডভোকেট সফিকুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু, রাসেল চৌধুরী, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, কার্যনিবাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শাকিল চৌধুরী, দপ্তর ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মঈনউদ্দিন আহমেদ, সদস্য শফিকুল আলম চৌধুরী, প্রদীপ দাশ সাগর, নুরুল হক কবির, নুরুজ্জামান ভূইয়া মামুন, শ্রীকান্ত গোপ, বদরুল আলম, মুজিবুর রহমান, মোহাম্মদ নায়েব হোসাইনসহ অন্যান্য সাংবাদিকগণ এতে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ইশরাত জাহান ও তাঁর স্বামী অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলাম এবং হবিগঞ্জ ৩-আসনের জাতীয় সংসদ সদস্য মো. আবু জাহির এর সহর্ধমিনী হবিগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তারের করোনা রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন সাইফি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com