বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে লকডাউনের ২য় দিনে ১৫৭ ব্যক্তিকে ১ লাখ ৭ হাজার ৩৫০ টাকা জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ প্রতিপালন করতে জেলা প্রশাসনসহ ৯টি উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার জেলা ও উপজেলা প্রশাসন এর ২১টি মোবাইল কোর্ট দিনভর অভিযান পরিচালনা করে। জেলা সদরসহ কঠোর লকডাউন কার্যকর করতে জেলার নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, লাখাই, চুনারুঘাট, মাধবপুর, আজমিরীগঞ্জ, বানিয়াচং উপজেলায় পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকে প্রত্যেকটি উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিভিন্নস্থানে স্বাস্থ্যবিধি না মেনে সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা, মাস্ক না পড়া, গাড়ি চালানোসহ বিভিন্ন অপরাধের জন্য ১৫৭ ব্যক্তিকে ১ লাখ ৭ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। বৈরী আবহাওয়া হলেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com