মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শিক্ষা সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন বক্তাগণ ॥ কারিগরি শিক্ষা ব্যবস্থায় জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করা সম্ভব

  • আপডেট টাইম বুধবার, ১৮ জুন, ২০১৪
  • ৬৬৩ বা পড়া হয়েছে

বরুন সিকদার ॥ কারিগরি শিক্ষাব্যবস্থার মাধ্যমে বেকারত্ব দূর করে দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। উন্নত বিশ্বে কারিগরি শিক্ষার হার যেখানে ৫০% সেখানে বাংলাদেশের মাত্র ৪% । বাংলাদেশ ও বহির্বিশ্বের বাস্তব চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দেশের কারিগরি শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষা সপ্তাহ উপলক্ষে গতকাল বিকালে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মুহসিনুর রহমান, একাডেমিক ইনচার্জ প্রকৌশলী মোঃ শামসুজ্জামান, হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রকৌশলী মোঃ ছিদ্দিকুর রহমান, প্রকৌশলী মুঃ হোসাইনুজ্জামান চৌধুরী, প্রকৌশলী কায়ছার মোহাম্মদ কুদরত, প্রকৌশলী শফিকুল ইসলাম, ভাষা শিক্ষক রুমা মোদক, মুহাম্মদ আবু ছিদ্দিক আকন্দ, আব্দুল কাইয়ুম মিনা, মনিষা লাল রায়, মোহাম্মদ আনিছুর রহমান, বিশ্বজিৎ দাশ সহ আরোও অনেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষকরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এর আগে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা প্রসার ও প্রচারের লক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে গিয়ে শেষ হয়।
এছাড়াও কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০১৪ পালনের লক্ষে নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com