বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হলেন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি পুত্র ময়েজ উদ্দিন শরীফ রুয়েল

  • আপডেট টাইম রবিবার, ২০ জুন, ২০২১
  • ৭৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ১৬ জুন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। এই কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক ও বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের নির্বাচিত সাবেক জনপ্রিয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মরহুম শরীফ উদ্দিন আহমেদের পুত্র এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। এর পূর্বে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামীলীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা রেজিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এস.এস.সি, নটরডেম কলেজ থেকে এইচ.এস.সি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি, এল.এল.এম করেন। এছাড়াও এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড ন্যাশন্সের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক সম্পাদক ছিলেন এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com