মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ভারতে গিয়ে নুর হোসেনকে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত কমিটি

  • আপডেট টাইম বুধবার, ১৮ জুন, ২০১৪
  • ৫০৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেনকে প্রয়োজনে ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে আদালতের নির্দেশ গঠন করা প্রশাসনিক তদন্ত কমিটি। এ ব্যাপারে আগামী দু’তিনদিনের মধ্যে সিদ্ধান্ত হবে। কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা গতকাল মঙ্গলবার এ কথা বলেন। কমিটি প্রধান বলেন, নূর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে আনা হলে তাকে দেশেই জিজ্ঞাসাবাদ করা হবে। আর তদন্ত প্রতিবেদন জমা দেয়ার আগে যদি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা না হয় তবে ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদের চিন্তা রয়েছে কমিটির। আগামী ৯ জুলাই আদালতে সাত খুনের অগ্রগতি প্রতিবেদন জমা দেয়া হবে বলে তিনি জানান । শাহজাহান মোল্লা বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবো। তবে এখনো এ বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তিনি আরো বলেন, কেবল তো নূর হোসেন গ্রেফতার হয়েছেন। আমরা অপেক্ষা করছি কবে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। যদি শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনা হয়, তাহলে দেশেই জিজ্ঞাসাবাদ করবো।
গতকাল মঙ্গলবার বিকাল ৩টা থেকে নারায়ণগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট র‌্যাব কর্মকর্তাদের সাক্ষ্য নেয়া হবে বলে জানান তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com