বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মোহনপুর জামে মসজিদে জুমার খুৎবায় আল্লামা মোস্তাফিজুর রহমান আজহারী ॥ মানুষ আমলের প্রতিযোগিতা ছেড়ে সম্পদ জুড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়েছে

  • আপডেট টাইম শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর জামে মসজিদে জুমার খুৎবায় আল্লামা মোস্তাফিজুর রহমান আজহারী বলেছেন- মুসলমানের প্রতিযোগিতা হওয়ার কথা ছিল আমল নিয়ে, কারা বেশী আল্লাহর নৈকট্য লাভ করবে তা নিয়ে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, এ ধরনের প্রতিযোগিতা রাসুল (সা) এর আমলে সাহাবী (রা) গন করেছেন। আমরা সেই আদর্শ থেকে সরে আসছি। আমরা আমলের প্রতিযোগিতা করছি না, আমরা সম্পদের প্রতিযোগিতা করছি, কার বাড়ি কত তলা, কার বাড়ি সুন্দর, আমার বাড়ি কেন বড় না, আমার বাড়ি কেন সুন্দর না, তা নিয়ে নিত্য প্রতিযোগিতা হচ্ছে। এসব পরিহার করতে হবে। আল্লামা মোস্তাফিজুর রহমান বলেছেন-আমরা নামাজের ভেতরের এবং বাহিরের সুন্নত পালনেও অনাগ্রহ দেখিয়ে থাকি। কিছু সুন্নত পালন না করলে নামাজ হয়তো ভঙ্গ হয়ে যাবে না, কিন্তু নামাজের চিরাচরিত সৌন্দর্য্য নষ্ট হয়ে যাবে। সমাজে ফেতনা সৃষ্টি হবে। তিনি দুই সেজদার মধ্যে দোয়া পড়া, রুকু থেকে সোজা হয়ে দাড়িয়ে তাসবিহ পড়া, নামাজের পর দ্রুত অন্য নামাজ না পড়ে কিছু তাসবিহ পড়ে অন্য নমাজে দাড়ানো, ফরজ নামাজ পড়ে দ্রুত মসজিদ থেকে চলে না যাওয়ার ব্যাপারে গুরুত্বারূপ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com