বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নবীগঞ্জে তরুণ বক্তা আদনান ও তার সহযোগীদের নিখোঁজের প্রতিবাদে ও সন্ধানের দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪০৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ তরুণ ইসলামী আলোচক আবু ত্বহা মোহাম্মদ আদনান ও তাঁর ৩ সহযোগী নিখোঁজ হওয়ার প্রতিবাদে ও সন্ধানের দাবীতে নবীগঞ্জ উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার জনতার বাজারে দিনারপুর পরগণার সচেতন তরুণ সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, মুফতি খাইরুল জহির, আলাউর রহমান বামচি, বদরুল ইসলাম, তানজিম আহমেদ, মোজাম্মেল আহমেদ, সাখাওয়াত চৌধুরী তায়েম, সাব্বির চৌধুরী, শাহ সোহান আহমেদ, অমি চৌধুরী প্রমূখ। মানববন্ধনে বক্তারা, অবিলম্বে তরুণ বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানসহ তাঁর ৩ সহযোগীকে খুঁজে বের করে তাদের পরিবারের মাঝে ফিরিয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রীসহ আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com