সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে ১৩টি বাড়ি-ঘরে অগ্নিসংযোগ লুটপাট ॥ জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত

  • আপডেট টাইম রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ১৩টি বাড়িঘরে অগ্নিসংযোগ লুটপাটের প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে নবীগঞ্জের সচেতন নাগরিক সমাজের ব্যানারে পানিউমদা ইউনিয়নের খাগাউরা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পানিউমদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে ও কুদ্দুছ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন, গোলাম নবী তালুকদার, আব্দাল মিয়া, আউয়াল মিয়া, এডভোকেট জুনায়েদ আহমেদ, হুমায়ুন খান, মনসুর আলম, মহিবুল হাসান মামুন, অনু আহমদ, মুজিবুল হক, সুশেল আহমদ, রাজু আহমেদ, কামাল আহমদ, জুনায়েদ আহমেদ, সাজিদ তালুকদার, খালেদ আহমদ, মুহিদ মিয়া, মহসিন আহমেদ প্রমূখ। বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবী জানান এবং ক্ষতিগ্রস্থদের পুর্নবাসনে সরকারকে এগিয়ে আসার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com