বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

করোনাকালীন সময়ে সংক্রমণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা

  • আপডেট টাইম রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৪৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় কোভিড ১৯ পরিস্থিতিতে পরিবার পরিকল্পনা কার্যক্রমে অপূর্ন চাহিদা পূরণের লক্ষ্যে এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধকল্পে আইপিসি ও মা এবং নবজাতকের সেবা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (১২ জুন) সকাল ১০ টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কনফারেন্স রুমে এ কর্মশালায় সভাপতিত্বে করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশন আরা বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা ডাঃ নাসিমা খানম ইভা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, ডিসট্রিক্ট কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা, মামনি জেলা সমন্বয়কারী দিলীপ চন্দ্র দাস প্রমুখ। এ সময় উপজেলা চেয়ারম্যান বলেন, আমরা উপজেলা পরিষদের জাইকা বাজেট হতে চলতি বছরে সদর উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডেলিভারী বেড এবং অন্যান্য যন্ত্রপাতিসহ প্রায় ১০ লক্ষ টাকার জিনিসপত্র সরবরাহ করা হবে। তাছাড়া বক্তাগণ বলেন, বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে সংক্রমণ প্রতিরোধ এবং মা ও নবজাতকের অত্যাবশ্যকীয় প্রজনন স্বাস্থ্য উন্নয়নের জন্য মাঠ পর্যায়ে সকল কর্মকর্তা কর্মচারীরদেরকে নিবীড়ভাবে কাজ করতে হবে। কর্মশালায় আরো জানানো হয়, মাঠ পর্যায়ে যেসব ব্যাক্তির আগে থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, দীর্ঘদিনের ফুসফুসের রোগ, কিডনি রোগ, ক্যানসার আছে এমন রোগীদের মারাত্মক অসুস্থতার ঝুকি অন্যদের চাইতে ঝুকি বেশী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com