মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে আন্তঃ জেলা ডাকাত লিলু গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১২ জুন, ২০২১
  • ৬৪৯ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পুলিশ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে আন্তঃ জেলার ডাকাত দলের সরদার সেলিম ওরফে লিলু (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব-৯। বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের চাঁদ উল্লার পুত্র সেলিম ওরফে লিলু আন্তঃ জেলা ডাকাত দলের সরদার। লিলুর বেশ কয়েকটি ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম ও র‌্যাব-৯ এ এস আই হান্নানের নেতৃত্বে একদল ফোর্স বনগাঁও থেকে তাকে গ্রেফতার করেন। র‌্যাব-৯ ধৃত লিলুকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। শুক্রবার সকালে গ্রেফতার কৃত ডাকাত সেলিম ওরফে লিলুকে হবিগঞ্জ কোর্ট প্রেরণ করা হয়।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন,নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com