সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

হবিগঞ্জের মাসুদ নিকসনের পিএইচডি ডিগ্রি অর্জন

  • আপডেট টাইম শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৬৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সন্তান মাসুদ নিকসন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ফিলোসোফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন। নিকসনের থিসিসের বিষয়বস্তু ছিল “বাংলাদেশের বিকল্পধারার চলচ্চিত্র ও আলমগীর কবিরের চলচ্চিত্রের বিষয়বস্তু, ভাষা ও নির্মাণশৈলী। ১৯৮৫ সালের ৫ই মে হবিগঞ্জের বগলা বাজার এলাকায় জন্ম গ্রহনকারী মাসুদ নিকসনের বাবা মীর আহমেদ এবং মা রওশন আরা পরিবারের তৃতীয় সন্তান তিনি। হবিগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন খোয়াই থিয়েটারের মাধ্যমে তার সাংস্কৃতিক পদযাত্রার সূচনা। অসংখ্য মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে নাটকে নিজের মেধার পরিচয় দেন নিকসন। সেই থেকেই শুরু হয় নাটক ও নাট্যতত্ত্বে স্বপ্নের যাত্রা। নিকসন দি রোজেস শিশু কিশোর বিদ্যালয় থেকে প্রাথমিক, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, বৃন্দাবন সরকারী কলেজ থেকে এইচ.এস.সি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে একই বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। মাসুদ নিকসন পিএইচডি ডিগ্রি অর্জনের বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে “বাংলাদেশের বিকল্পধারার চলচ্চিত্র ও আলমগীর কবিরের চলচ্চিত্রের বিষয়বস্তু, ভাষা ও নির্মাণশৈলী” বিষয়ে অধ্যাপক ড. মো. আমিনুল ইসলামের তত্ত্বাবধানে থিসিস করে পিএইচডি ডিগ্রি লাভ করি। গতকাল বৃহস্পতিবার থিসিসের ফলাফল ঘোষিত হয়েছে। এতে কৃতিত্বের সাথে পাস করেছি। আমার সাফল্যে শ্রদ্ধেয় শিক্ষক, বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতায় এ পিএইচডি ডিগ্রি অর্জন করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি।আমি সবার কাছে ঋণী। নিকসনের বাল্যবন্ধু মুক্তাদির, জুবায়েদ, প্রমথ ও সুকান্ত গোপ জানান, নিকসন ছোটবেলা থেকেই প্রতিভাবান এবং নাটক ও সাহিত্যের প্রতি ছিল তার অগাধ ভালবাসা। আমরা নিকসনের পিএইচডি ডিগ্রি লাভের সংবাদ পেয়ে অনেক খুশি হয়েছি। ২০০১ খ্রি. থেকে হবিগঞ্জের সাংস্কৃতিক সংগঠন খোয়াই থিয়েটারের সাথে যুক্ত হয়ে নাটক ও নাট্যতত্ত্বের প্রতি আগ্রহ জাগে নিকসনের পরবর্তীতে সেই স্বপ্ন স্বার্থক হয় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com