বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাতৃমঙ্গল হাসপাতালে নতুন ভবনের আশ্বাস ॥ পরিবার পরিকল্পনা বিভাগের কার্যালয় উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৪৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন ভাড়া বাসায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনার পর অবশেষে হবিগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চারতলা ভবন নির্মাণ করা হয়েছে। সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর প্রচেষ্টায় জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহের পাশে এ ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে পাঁচ কোটি ৬২ লাখ ৬ হাজার টাকা।
গতকাল বুধবার সংসদ সদস্য আবু জাহির প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করেন। এ প্রকল্প বাস্তবায়ন করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. নাসিমা খানম ইভা, সহকারি পরিচালক মীর সাজেদুর রহমান, জেলা কনসালট্যান্ট ডা. আব্দুর রব মোল্লা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মনিরুল হক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ ও সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান উপ¯ি’ত ছিলেন। ছয়তলা ফাউন্ডেশনের এ ভবনের চারতলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। এতে অত্যাধুনিক সুযোগ সুবিধাসহ বড় পরিসরে পার্কিং ও নিজস্ব জেনারেটর ব্যবস্থা আছে। সারাদেশে পরিবার পরিকল্পনা অফিসগুলোর মধ্যে এ ভবনটি সুযোগ-সুবিধায় অনন্য। অনুষ্ঠানে এমপি আবু জাহির প্রধান অতিথির বক্তৃতায় সকলকে সঠিকভাবে সরকারি দায়িত্ব পালনের নির্দেশনা এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পাশে মাতৃমঙ্গল হাসপাতালে আরেকটি নতুন ভবন নির্মাণ করে দেয়ার আশ্বাস প্রদান করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com