বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ভূমিহীন ও গৃহহীন ভক্তবৃন্দের জন্য অস্থায়ী নিবাসের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৪২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আব্দুল হামিদ চৌধুরী ও তার পরিবারের অর্থায়নে ভূমিহীন ও গৃহহীন ভক্তবৃন্দের জন্য অস্থায়ী নিবাসের শুভ উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বিলপাড় গ্রামে হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) এর বংশধর ও অত্র মাজার শরীফের মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরী ও তাহার পরিবারবর্গের অর্থায়নে এক অসহায়, দরিদ্র, ভূমিহীন ও গৃহহীন জরিফ উদ্দিন ও তাহার পরিবারকে পাকা ঘর নির্মান করে দেয়া হয়। পরে ঘরের চাবি হস্তান্তর করেন হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) এর বংশধর মোতাওয়াল্লী পরিবারের জ্যেষ্ঠ সদস্য শামসুন্নাহার চৌধুরী। উক্ত ভূমিহীন ও গৃহহীন ভক্তবৃন্দের জন্য অস্থায়ী নিবাসের শুভ উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। এতে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আছাদ উল্লাহ, হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) মাজার কমিটির সভাপতি মাতাব উদ্দিন, সুরুজ আলী, আক্কল আলী, বাচ্চু মিয়া, মাহমুদ চৌধুরী, মোফাজ্জল চৌধুরী, মোকাদ্দির চৌধুরী, মোতাহের চৌধুরী, গোলাম রহমান বজলু, সেলিম মিয়া প্রমূখ। শামসুন্নাহার চৌধুরী বলেন, মহামারি করোনা কালিন সময় মানুষের ঘরে ঘরে ত্রান বিতরন, দরিদ্র মানুষকে কাপড় ও শীত বস্ত্র বিতরন, ঈদ উপহার, গরীব অসহায় মানুষকে বিনা মূল্য চুক্ষ পরীক্ষা এবং চোখ অপারেশনসহ জন কল্যান কাজে যেন আরো বেশী বেশী সহযোগিতা করিতে পারেন তাই সবার দোয়া কামনা করেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, আব্দুল হামিদ চৌধুরীর মতো দানশীল ব্যক্তিরা যদি এভাবে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করেন তাহলে অসহায় মানুষের মুখে হাসি ফুটানো সহজ হবে এবং তার মতো অন্যান্য ধনাঢ্য ও সমাজ সেবক ব্যক্তিদেরকেও এগিয়ে আসার আহবান জানান। উদ্বোধন শেষে বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন অত্র মাজার কমিটির সেক্রেটারী, মাজার মসজিদের ইমাম ও বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ গিয়াস উদ্দিন তালুকদার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com