বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পৌরবাসীর প্রত্যাশা পুরণ করতেই নতুন অর্থ বছরে গণমুখী বাজেট প্রনয়ন করা হবে-মেয়র আতাউর রহমান সেলিম

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ২০২১-২২ অর্থবছরের বাজেট হবে কল্যাণমূলক ও গনমূখী। পৌরবাসীর প্রত্যাশা যাতে পুরণ হয় সে জন্য শহরের সুশীল সমাজের সাথে মতবিনময়ের মাধ্যমেই বাজেট প্রস্তুত করা হচ্ছে। শহর সমন্বয় কমিটি টিএলসিসি’র সাথে প্রাক বাজেট মতবিনময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
গতকাল সোমবার তিনি ওই মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, অনেক প্রত্যাশা নিয়ে পৌরবাসী আমাকে মেয়র নির্বাচিত করেছে। আমি কাজের মাধ্যমেই সফলতার প্রমাণ দিতে চাই।’ মেয়র হবিগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক বাতি, স্বাস্থ্য সেবা, মশক নিধন, যানজট নিরসনসহ নাগরিক সেবা নিশ্চত করতে পৌরসভার অঙ্গিকারের কথা তুলে ধরেন। এছাড়াও তিনি নতুন বাজেটে দরিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, খেলাধুলা, সাংস্কৃতিক উন্নয়নসহ কল্যাণমুলক কর্মসূচী পালন করার উপর গুরুত্বারোপ করেন।
সভায় কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ জাহির উদ্দিন, মোঃ আবুল হাসিম, পান্না কুমার শীল, মোহাম্মদ জুনায়েদ মিয়া, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, মোঃ শফিকুর রহমান সিতু, প্রিয়াংকা সরকার, খালেদা জুয়েল ও শেখ সুমা জামান। অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন মুকুল আচার্য্য, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান শামীম, অসিত রঞ্জন দাস, মোঃ গোলাম মোস্তফা, এডভোকেট তাছলিমা খান, মতিলাল দাস, মর্তুজ আলী, পার্থ প্রতীম দাস, এডভোকেট জেবুন্নেছা মুক্তা, মোঃ আব্দুল মোতালিব মমরাজ, সৈয়দা কুলসুম, আলমগীর খান, কামরুন্নাহার, আরব আলী, নানু মিয়া, শান্তি রাণী দাস, রীনা বেগম, মনীষ আচার্য্য, কামাল মিয়া, মোঃ শাহবাজ চৌধুরী ও টিএলসিসি’র অন্যান্য সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com