বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গের বিথঙ্গলে ফুটবল খেলাকে কেন্দ্র দু’চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৪৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা বিথঙ্গলে ফুটবল খেলাকে কেন্দ্র দু’ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে দু’পক্ষের লোকজনরা যে কোন সময় সংঘর্ষে জড়িয়ে পড়ার আশংকা করছে এলাকাবাসী।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গত ৪ জুন বিথঙ্গল বড় আখড়া মাঠে ওই এলাকার জগতপুর পাড়ার বাসিন্দা সিদ্দিক মিয়ার ফুটবল একাদশের সাথে ভক্তপুর পাড়ার ধলন মিয়া মেম্বারের ফুটবল একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টের খেলায় সিদ্দিক মিয়া ফুটবল একাদশের খেলোয়ারগণ পৈলারকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান খানের সৌজন্য দেয়া জার্সি পড়েন। অপর দিকে ধলন মেম্বারের ফুটবল দল বিশিষ্ট ব্যবসায়ী চেয়ারম্যান প্রার্থী শাহজাহান মিয়ার সৌজন্যে দেয়া জার্সি পরিধান করে খেলায় অংশ গ্রহন করেন। খেলায় ২ গোলে চেয়ারম্যান প্রার্থী শাহজান মিয়া জার্সি পরিহিত ফুটবল দল জয়লাভ করেন। জয়লাভের পরই শাহজাহান মিয়া সমর্থকরা উল্লাস করেন। এ টুর্নামেন্টের জের ধরে ৬ জুন বিথঙ্গল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বর্তমান চেয়ারম্যান ফজলুর রহমানের নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ টুর্নামেন্টে জগতপুর পাড়ার বাসিন্দা সিদ্দিক মিয়ার দল ইউপি চেয়ারম্যান ফজলুর রহমানের দেয়া জার্সি গায়ে দিয়ে খেলার জন্য মাঠে নামেন। আর ধলন মিয়া মেম্বারের দল চেয়ারম্যান প্রার্থী শাহজাহান মিয়ার সৌজন্য দেয়া জার্সি পড়ে খেলতে যায়। এদিকে বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের দাবী ফজলুর রহমান খানের জার্সি পড়ে খেলতে হবে। এ নিয়ে দু’পক্ষের লোকজনদের মাঝে প্রথমে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দু’পক্ষের পাল্টা পাল্টি বক্তব্যে উত্তেজনা সৃষ্টি হয়। উভয় পক্ষের খেলোয়ারসহ তাদের সমর্থকরা একে অপরকে ডাকাডাকি শুরু করে। খবর পেয়ে বিথঙ্গল ফাড়ীর ইনচার্জ জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষই সংঘর্ষে জড়ানোর জন্য দেশীয় অস্ত্র তৈরী করে সংঘর্ষে প্রস্তুতি নিচ্ছেন।
এ ব্যাপারে বিথঙ্গল ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, দু’জন চেয়ারম্যান প্রার্থীর জার্সি পড়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। খেলাকে কেন্দ্র করে যারাই আইন শৃংখলা বিঘœ ঘটানোর চেষ্টা করবে আমরা উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com