মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জের নোয়াগাঁও গ্রামে তান্ডব মুকুলসহ ৯ আসামীর জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম সোমবার, ৭ জুন, ২০২১
  • ৫৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সাতাইহাল ৬ মৌজা কর্তৃক অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার মূলহোতা গজনাইপুর ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলসহ ৯ আসামীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত জামিন না নামঞ্জুর করেন। জানা যায়, গত (৩০ মে) সাতাইহাল ৬ মৌজার লোকজন কর্তৃক পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। অগ্নিসংযোগ-লুটপাটের ঘটনায় ১৩টি ঘর-বাড়ি আগুণে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় (১ জুন) নোয়াগাঁও গ্রামের আব্দুস শহীদের ছেলে জামাল হোসাইন বাদী হয়ে সাতাইহাল গ্রামের নুর উদ্দিন, গজনাইপুর ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি ইমদাদুর রহমান মুকুলসহ ৪৭ জনের নাম উল্লেখ করে ও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর মূলহোতা ইমদাদুর রহমান মুকুল আত্মগোপনে চলে যান। পরে হবিগঞ্জ থেকে অন্য জেলায় পালিয়ে আত্মগোপনের চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে ইমদাদুর রহমান মুকুলকে বাহুবল-হবিগঞ্জ সড়কের মশাজান ব্রীজ এলাকায় থেকে গ্রেফতার করে আইনশৃংখলা বাহিনী। এছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মামলায় মুকুলসহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর ভার্চুয়াল আদালতে নোয়াগাঁও গ্রামের অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় আসামী মুকুলসহ ৯ জনের জামিন আবেদন করা হয়। জামিন শুনানিতে বাদী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট মো. নুরুজ্জামান। আসামী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট আবুল ফজল, এডভোকেট আলমগীর চৌধুরী, এডভোকেট সুলতান মাহমুদ। দীর্ঘ শুনানি শেষে বাদী পক্ষের আইনজীবির বক্তব্যে সন্তুষ্ট হয়ে ও পত্র-পত্রিকা,ঘটনার ছবি-ভিডিও পর্যালোচনা করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী আসামী মুকুলসহ ৯ জনের জামিন নামঞ্জুর করেন। এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবি এডভোকেট মো. নুরুজ্জামান বলেন, ঘটনার বিস্তারিত বিবরণ ও পত্র-পত্রিকা, ছবি-ভিডিও আদালতে উপস্থাপন করি। আদালত সন্তুষ্ট হয়ে আসামীদের জামিন নামঞ্জুর করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com