মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরের প্রবাসীর বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যুবতীর চম্পট

  • আপডেট টাইম বুধবার, ২ জুন, ২০২১
  • ৬৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের এক প্রবাসীর বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে ঝুমা রাণী নামের এক যুবতী। এ ঘটনায় ওই বাসার মালিক পারভীন আক্তার হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের নরেশ দাসের কন্যা ঝুমা রাণী দাস তার বাসায় কেয়ারটেকার হিসেবে দেখাশুনা করতো। গত ২৯ মে সকালে পারভীন ও তার পরিবার ঘুমে থাকার সুযোগে কোনো এক সময় ঝুমা ঘরে থাকা আলমিরা থেকে কৌশলে নগদ ৮৫ হাজার টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নূপুরসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। বিভিন্ন স্থানে সন্ধান করেও তার কোনো সন্ধান মিলেনি। ওই নারী নিরূপায় হয়ে অবশেষে গতকাল সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পারভীন ওই এলাকার প্রবাসী শওকত আলীর স্ত্রী। এ বিষয়ে সদর থানার এসআই মুজিবুর রহমান জানান, অভিযোগটি পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com