বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরতলীর বহুলা গ্রামে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে কল্পনার আস্তানায় পুলিশ সাড়াশি অভিযান চালিয়েছে। এ সময় তার স্বামী মাদক আব্দুর রশিদ (৪৫) কে আটক করে। তখন তার হেফাজত থেকে ৫৫ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গত সোমবার দিবাগত রাতে সদর থানার এসআই খুর্শেদ আলীর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কল্পনা আক্তারের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কল্পনা পালিয়ে গেলেও তার স্বামী আব্দুর রশিদকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত হুরাই মিয়ার পুত্র। পুলিশ জানায়, রশিদ ও তার স্ত্রী কল্পনা একজন পেশদার মাদক বিক্রেতা। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তার বাড়িতে মাদকের হাট বসে। বিভিন্ন স্থান থেকে সিএনজি ও মোটর সাইকেলযোগে যুবক-যুবতিরা তার এখানে এসে মাদক সেবন করে। এ ব্যাপারে এসআই খুর্শেদ বাদি হয়ে মামলা করেছেন। গতকাল মঙ্গলবার রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এদিকে তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com