সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জে বিভিন্ন স্থানে ওয়ানটেন জুয়া ॥ অভিযানে আটক দুই

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৪৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে জুয়ার আসর জমে উঠেছে। ফলে চুরি, ছিনতাইসহ নানান অপরাধ কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে। রাত ৯টা থেকে গভীরাত পর্যন্ত সদর উপজেলার এড়ালিয়া, নাজিরপুর, পইল, আসামপাড়া, বহুলা খালের পাড়, কামড়াপুর, আনোয়ারপুর বাইপাসসহ বিভিন্ন এলাকায় জুয়াড়িরা আসর বসায়। কোনো কোনো সময় মাঠের মাঝে ত্রিপাল টানিয়ে ওয়ান টেনের নামে জুয়া চলে। পুলিশ অভিযান চালিয়ে দুই একজনকে ধরলেও আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় এসব ব্যবসায় জড়িয়ে পড়ে। এ ছাড়া, বিভিন্ন চায়ের দোকানে লুডু, গাপলা, কেরাম বোর্ড খেলায় বাজির নামে জুয়া খেলা হয়। গত রবিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই উৎসব কর্মকারের নেতৃত্বে একদল পুলিশ বহুলা এলাকায় অভিযান চালিয়ে জুয়ার বোর্ড থেকে পারভেজ মিয়া (৩০) নামের এক জুয়াড়িকে আটক করেন। সে ওই গ্রামের জিতু মিয়ার পুত্র। এ সময় অন্য জুয়াড়িরা পালিয়ে যায়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে একটি মামলা দিয়ে পারভেজকে গতকাল সোমবার কোর্টে প্রেরণ করে। এর আগে গত শুক্রবার রাতে সদর থানা পুলিশ পইল গ্রামে অভিযান চালিয়ে সানু মিয়া (৫০) নামের এক জুয়ারিকে আটক করে। তাকেও পুলিশ কোর্টে প্রেরণ করে। আর এসব জুয়ার আসরের ফলে একদিকে যেমন যুব সমাজ বিপথে যাচ্ছে অন্যদিকে জুয়ায় হেরে গিয়ে টাকার জন্য ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। সদর ওসি মাসুক আলী জানান, জুয়াড়ি ও মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স রয়েছে। ইতোমধ্যে দুই জুয়াড়িকে আটক করা হয়েছে। খবর পেলেই পুলিশ অভিযান চালাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com