বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলের পুটিজুরীতে জালালের উপর হামলার ঘটনায় মামলা দায়ের

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৪৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মীরেরপাড়া গ্রামে জালাল উদ্দিন নামের এক ব্যক্তির পা কেটে পঙ্গু করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গত ২৩ মে বিকালে ৪/৫ জন লোক ধারালো অস্ত্র জালালের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে জালালের বাম পা কেটে ফেলে এবং বাড়ি ঘরে থাকা জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়। এ ব্যাপারে বাহুবল থানার ওসি মোঃ কামরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে মামলাটি রুজু করা হয়েছে এবং আসামিদের ধরতে পুলিশ সাড়াশি অভিযান শুরু করেছে। কিন্তু আত্মগোপনে থাকায় ধরা সম্ভব হচ্ছে না। তবে অচিরেই ধরা পড়বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com