বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৬২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল ৪ টার দিকে স্থানীয় টাউন হলে এই মানববন্ধন অনুষ্টিত হয়। ছাত্র নেতা প্রণব কুমার দেবের সভাপতিত্বে এবং শিক্ষা আন্দোলন কর্মী ইমদাদ মোহাম্মদের সঞ্চালনায় বক্তৃতা দেন ছাত্র নেতা মোঃ আল আমিন, মেহেদি হাসান, শফিকুল হক, হবিগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থী মোঃ জসিম উদ্দিন প্রমূখ। মানববন্ধনে অবিলম্বে স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বিকল্প শিক্ষাব্যবস্থা নিয়ে সারাদেশের শিক্ষার্থীদের ৭ দফা দাবী উপস্থাপন করা হয়। মানববন্ধনের সভাপতি প্রণব কুমার দেব বলেন, শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। সরকার সবকিছু খুলে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে। এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়েছে হাজার হাজার শিক্ষার্থী। চাকরির বয়স অতিক্রম করছে লাখ লাখ তরুণ তরুণী। তাই অনতিবিলম্বে শিক্ষার্থীদের ভ্যাক্সিন, স্বাস্থ্যকার্ড এবং সকল শিক্ষার্থীদের অর্থ বরাদ্ধসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। ছাত্র নেতারা আরো বলেন সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আগ পর্যন্ত তাদের লাগাতার আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়, জেলা শিক্ষা অফিস কার্যালয় পর্যন্ত গিয়ে মিছিল শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com