সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচং জনাব আলী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশরাফ উজ্জামান মুবিনের দাদু’র ইন্তেকাল ॥ আহমদ আলী মুকিবের শোক প্রকাশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৭৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার জনাব আলী সরকারি কলেজ ছাত্রদলের সদস্যর সচিব আশরাফ উজ্জামান মুবিনের দাদু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মধ্যেপাচ্য বিষয়ক সাংগঠনিক দূত ও সৌদি আরব বিএনপি’র সভাপতি আহমদ আলী মুকিব। সংবাদপত্রে পাঠানো এক শোক বার্তায় তিনি, মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, গত সোমবার (২৩ এপ্রিল) বাধ্যক্যজনিত কারণে তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাযা নামাজ ঐ দিন বাদএশা উপজেলার সাগরদিঘীর উত্তরপাড় জামে মসজিদের পাশে অনুষ্টিত হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল অনুমানিক ৮০ বছর, তিনি তার ছেলে, বানিয়াচং উপজেলার ছিলাপাঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরুজ মিয়াসহ ৩ ছেলে, ২ মেয়ে, নাতি, নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com