মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলন ॥ ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ॥ ট্রলার জব্দ

  • আপডেট টাইম রবিবার, ২৩ মে, ২০২১
  • ৭০৭ বা পড়া হয়েছে

এটিএম সালাম/আলমগীর মিয়া/ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥
নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে অবৈধ ভাবে বালুর চর থেকে বালু উত্তোলনের দায়ে ট্রলারসহ ১০ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদ- করা হয়েছে। গতকাল শনিবার (২২ মে) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদ- করা প্রদান করেন। আটককৃতরা হলেন, সুনামগঞ্জের রানীগঞ্জ উপজেলার তরিক উল্যার ছেলে আলী হোসেন (৩৮), জগন্নাথপুরের আছব মিয়ার ছেলে আলী আকবর (২৫), ছেরাগ আলীর ছেলে সহিদ মিয়া (৩২), জালাল উদ্দিনের ছেলে নজিম উদ্দিন (৪৭), আজিম উদ্দিন (৩২), আব্দুল করিমের ছেলে জাহিদ আলী (৪৫), মখলিছ উল্যার ছেলে আব্দুল কাইয়ূম (৩৮), হাশিম উল্যার ছেলে কাউছার মিয়া (১৯), তবারক উল্যার ছেলে ছালেহ আহমদ (২৭), আজাদ মিয়ার ছেলে সুমন মিয়া (৩২)। জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের মথুরাপুরের চর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের গোপন সংবাদ পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে একদল পুলিশ সহকারে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রলারসহ ১০ জনকে আটক করা হয়। পরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আলী হোসেন (৩৮) কে ১ লক্ষ টাকা ও ৬ মাসের বিনাশ্রম কারাদ- এবং অর্থদ- অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। অপর আটককৃত ৯ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com