বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ২৪ ঘন্টায় ২ জনের লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২২ মে, ২০২১
  • ৫৩৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গতকাল শুক্রবার ভিন্ন সময়ে গলায় ফাঁস লাগিয়ে এক বৃদ্ধ ও এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। গলায় ফাসঁ লাগানো লাশ দুটি নবীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ২১ মে ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের বৃদ্ধ নজির মিয়া (৭০) বাড়ির আঙ্গিনায় একটি গাছের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঝুলন্ত অবস্থায় নজির মিয়ার মৃতদেহ উদ্ধার করেন। এদিকে একই দিন গভীর রাতে বাড়ির আম গাছের ডালের সাথে ওড়না দিয়ে গলায় ফাসঁ লাগানো ঝুলন্ত অবস্থায় খালেদ মিয়া (৩০) নামের এক পিকআপ চালক এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত খালেদ মিয়া পৌর এলাকার গন্ধ্যা গ্রামের লেচু মিয়ার ছেলে। তবে আত্মহত্যা গুলোর কারন জানা যায়নি। মৃতদেহ গুলো ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com