মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

গাজায় ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে হবিগঞ্জে আহলে সুন্নাতের মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৬৫৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গাজায় ফিলিস্তিনি মুসলমানদরে উপর ইসরাইলের বর্বর হামলা ও নির্বিচারে ফিলিস্তিনি শিশু-নারীসহ সাধারণ নাগরিকদের হত্যার প্রতিবাদে হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ মে বাদ জোহর হবিগঞ্জ শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরে তরিকত শাহ্ জালাল আহমদ আখঞ্জী সাহেবের সভাপতিত্বে এবং হবিগঞ্জ জেলা ছাত্রসেনা সাধারণ সম্পাদক ছাত্রনেতা এম.এ কাদিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সচিব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলম, বিশিষ্ট্য মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া আল আযহারী, জেলা আহলে সুন্নাতের অর্থ সম্পাদক মাওলানা সাইফুল মোস্তফা, ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বি এস সি, সাংগঠনিক সম্পাদক মুফতি তাহির উদ্দিন সিদ্দীকী, অর্থ সম্পাদক মুফতি খায়রুদ্দীন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ রুবেল, দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসার প্রভাষক মুফতি হাফিজ আহমদ নিজামী শাফী, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুদ্দীন, পৌর আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি মুফতি আবু সাফওয়ান আশরাফুল ওয়াদুদ, মুফতি মাওলানা মুজিবুর রহমান, হাবিবুর রহমান হাবিব, কাজী মাওলানা আব্দুল জলিল, মাওলানা আমিনুল হক, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা মোশাহিদুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, ব্রিটিশ বেনিয়া শাসকরা ৭০ বছর আগে একটি স্বাধীন দেশকে ধ্বংস করার জন্য অনুপ্রবেশকারী দখলদার ইহুদীদ্বারা যে ইসরাইল নামক রাষ্ট্রের গোড়া পত্তন করা হয়েছিল, তা এখন বিশ্বসভ্যতার জন্য বিষফোঁড়ায় পরিনত হয়েছে। অসভ্য, বর্বর এবং চক্রান্তকারী ইহুদীরা কত অমানবিক এবং ইসলাম বিদ্ধেষী তা প্রমাণ করার জন্য সম্প্রতি গাজায় নির্বিচারে হত্যাকা-ের উদাহারণই যথেষ্ট। তারা বলেন, বিশ্ব সম্প্রদায়ের আবেগ ও অনুভূতির প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্লজ্জভাবে ইসরাইলের পক্ষাবলম্বন ও অস্ত্র দিয়ে প্রচ্ছন্ন সহযোগিতা এবং জাতিসংঘের নির্লিপ্ততা ইসরাইলকে বেপরোয়া করে তুলছে। ইসরাইল ফিলিস্তিনে যে মানবতা বিরোধী যে অপরাধ সংঘঠিত করছে-এর দায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রকেও নিতে হবে। বক্তারা জাতিসংঘের তীব্র সমালোচনা করে বলেন, এটিকে জাতিসংঘ না বলে জাতি নিধনের সংঘ বলাই উত্তম। মানববন্ধনে বক্তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিন্দা প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আপনার নেতৃত্ব প্রশংসিত হচ্ছে, ফিলিস্তিনের পূর্নাঙ্গ স্বাধীনতা অর্জনে আপনার বলিষ্ঠ পদক্ষেপ এ জাতি আশা করে। এসময় বক্তারা অবিলম্বে গাজায় ইসরাইলি হামলা ও নিষ্টুর হত্যাকা-বন্ধের আহবান জানান এবং মুসলিম বিশ্বের নেতৃত্বে ফিলিস্তিনীদের বাঁচাতে বাংলাদেশের সেনাবাহিনীকে পাঠানোর জন্যও সরকারের কাছে আহ্বান জানান। সমাবেশ শেষে ফিলিস্তিনী মুসলমানদের উপর ইসরাইলী বর্বরতার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে ট্রাফিক পয়েন্টে এক পথসভায় ফিলিস্তিনী মুসলমানদের জন্য মুনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com