বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের জহুরপুরে সংঘর্ষের ঘটনায় মামলা ॥ অভিযুক্ত আবু সামা গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৪৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পুর্ব বিরোধের জের এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান অভিযুক্ত আবু সামাকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অপর আসামীরা পলাতক রয়েছে। ধৃত আসামী জহুরপুর গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের জহুরপুর গ্রামের মৃত কছির মিয়ার ৩ ছেলে মোবারক মিয়া, ইছাক মিয়া ও ইয়াসিন মিয়ার কাছ থেকে প্রায় ৪০ বছর পূর্বে ৭১ শতক ভূমি খরিদ করেন একই গ্রামের মফিজ উল্লা। ওই সময় থেকেই মফিজ উল্লা তার পরিবারের লোকজনকে নিয়ে দালাল ঘর তৈরী করে ওই ভূমিতে বসবাস করে আসছেন। বাড়িতে টিউবওয়েল বসানোসহ বিভিন্ন জাতের প্রচুর গাছ-বাশ লাগানো হয়। এদিকে মৃত মোবারক মিয়ার ছেলে আবু সামা কারনে অকারণে মফিজ উল্লার পরিবারের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এ নিয়ে ঊভয় পরিবারের মাঝে মামলা মোকদ্দমা রয়েছে। সংঘর্ষের কয়েক দিন পুর্বে উভয় পক্ষ হাঙ্গা-হাঙ্গামা করার চেষ্টার খবর পেয়ে পুলিশ উভয় পক্ষের ৪ জনকে গ্রেফতার করে ১৫১ ধারায় কোর্ট হাজতে প্রেরন করেন। দু’পক্ষ কেই দাঙ্গা থেকে বিরত থাকার জন্য নোটিশ দেয় পুলিশ। এদিকে বিগত ২৬ মার্চ উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত মফিজ উল্লার দু’ছেলে ছোটন মিয়া ও উজ্জল মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট প্রেরন করা হয়। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আয়শা বেগম বাদী হয়ে মামলা করলে শনিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com