বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার আসামী আসিফ ৪ মাস পর গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৫২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে স্কুল ছাত্রীকে জোরপুর্বক অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী আসিফকে দীর্ঘ ৪ মাস পুলিশ গ্রেফতার করেছে। গত ১৪ মে রাতে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসিফ নেত্রকোনা জেলার মদন থানার দেওয়ানপাড়া গ্রামের সান্ত মিয়ার ছেলে ও একই গ্রামের রুপ্তন মিয়ার পালিত সন্তান। উক্ত রুপ্তন মিয়া পালক ছেলে আসিফসহ পরিবার নিয়ে নবীগঞ্জের শিবপাশা এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করে আসছেন।
সুত্রে জানা যায়, নেত্রকোনা জেলার মদন থানার ফতেহপুর গ্রামের মৃত কদ্দুছ মিয়ার ছেলে রোকতন মিয়া’র পালক পুত্র সান্ত মিয়ার ছেলে আসিব ওরপে আসিফ দীর্ঘদিন ধরে নবীগঞ্জ শহরের শিবপাশা এলাকায় বসবাস করে আসছে। সেই সুবাধে তাদের পাশের বাসার দশম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতো। নানাভাবে কু-প্রস্তাব দিত। আসিফের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিগত চলতি সনের ১৪ জানুয়ারী রাতে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়। এবং বিভিন্ন স্থানে রেখে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় গত ১৮ জানুয়ারী মেয়ের মা বাদী হয়ে হবিগঞ্জ নারী শিশু নির্যাতন দমন আদালতে সংশ্লিষ্ট ধারায় আসিফসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক মামলার শুনানী শেষে ৩ কার্যদিবসের মধ্যে মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। গত ২৪ জানুয়ারী মামলাটি থানায় রুজু হয়। এসআই আবু সাঈদকে মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়। গত ২৭ জানুয়ারী সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আউশকান্দি এলাকার একটি রেস্টুরেন্টের সামন থেকে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। পরে তাকে মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন। ডাক্তারী পরীক্ষা শেষে ওই দিনই ভিকটিম ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করে। এদিকে ঘটনার পর থেকে ঘটনার মুল নায়ক আসিফ আত্মগোপন করে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা এসআই স¤্রাট একদল পুলিশ নিয়ে নেত্রকোনা জেলার মদন থানা পুলিশের সহযোগিতায় গত ১৪ মে গভীর রাতে ফতেহপুর দেওয়ানপাড়ার সামনের হাওর থেকে আসিফকে গ্রেফতার করে। গত রবিবার সকালে ধৃত আসিফকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। এদিকে ছেলেকে গ্রেফতারের পর পালক পিতা মামলার অপর আসামী রোকতন মিয়া তাদের মিথ্যা মামলায় ফাসানো হবে বলে লোকজনের নিকট বলাবলি করছেন।
আসিফের মামা (পালিত পিতা) রুপ্তন মিয়া বলেন, আসিফ আমার পালিত সন্তান। তারা আমার ছেলের নামে ধর্ষণ মামলা করেছে। নবীগঞ্জ থানা পুলিশের সঙ্গে কথা বলেই ঈদে বাড়ি আসছিলাম। ঈদের দিন রাতে পুলিশ আসিফকে গ্রেপ্তার করেছে। বাদীর পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, আসিফের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নবীগঞ্জ থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা স¤্রাট গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com