বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

কাকাইলছেওয়ে সংঘর্ষের ঘটনায় হত্যা মামলা দায়ের ॥ আটক ৩৫

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৫৭৮ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ কাকাইলছেওয়ের রাহেলা গ্রামে গত মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় গতকাল বুধবার পর্যন্ত মোট ৩৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এর মধ্যে আটককৃত ৩৫ জনের মধ্যে ৩৩ জনকে একই দিন হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এদিকে নিহত যুবক কামাল মিয়ার পিতা মোঃ ইয়াকূব আলী বাদি হয়ে একই গ্রামের বাসিন্দা মৃত- দেওয়ান আলীর পুত্র আনিসুল ইসলাম, জুয়েলকে প্রধান করে ৬৭ জনকে আসামি করে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এদিকে নিহত যুবক কামালের মরদেহের ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার বিকাল অনুমানিক ৫ টায় গ্রামের কবরস্থানে জানাজা শেষে দাফন ক্রিয়া সম্পন্ন করা হয়। উল্লেখ্য, আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের রাহেলা গ্রামের বাসিন্দা আনু মিয়া ও বর্তমান ইউপি সদস্য শের আলীর মধ্যে দীর্ঘদিন যাবৎ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত সোমবার বিকালে কাকাইলছেও বাজারে ভুঁইয়া মার্কেট এলাকায় ইউপি সদস্য শের আলী এবং কামাল মিয়ার মধ্যে বাক বিত-া ও হাতাহাতির ঘঠনা ঘটে। নিহত কামাল মিয়ার পিতা ইয়াকূব আলী জানায়, এরই জের ধরে পরদিন অর্থাৎ গত মঙ্গলবার সকাল অনুমানিক ৯ টায় তার পুত্র মোঃ কামাল মিয়া (৩৫) পার্শ্ববর্তী হাওরের কৃষিজমি থেকে ধান কেটে মুরিগুলো একটি স্থানে স্তুপ করে রাখতে গেলে একই গ্রামের বাসিন্দা ও বর্তমান ইউ,পি সদস্য মোঃ শের আলী সহ তার স্বজনরা বাঁধা প্রদান করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা বাঁধে। কিছুক্ষণ পর উভয়পক্ষের লোকজন বাক-বিতন্ডায় অংশ নেয়। এরই এক পর্যায়ে দু’পক্ষের লোকজন রামদা, ফিকল, লাঠি সহ নানা ধরণের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোঃ কামাল মিয়া (৩৫) নামে এক যুবক ফিকলের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়। সে একই গ্রামের বাসিন্দা মোঃ ইয়াকূব আলীর পুত্র। অনুমানিক প্রায় ১ ঘন্টব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষে আরও প্রায় অর্ধ-শতাধিক লোক আহত হয়। সংঘর্ষে কমপক্ষে দেড় শতাধিক নারী পুরুষ অংশ নেয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পর পুলিশ নিহত কামাল মিয়ার মরদেহ উদ্ধার করে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com