বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ভ্রমাম্যমান আদালতের অভিযান ॥ পোনা মাছ, ফরমালিনযুক্ত ফল ও ভেজাল খাদ্য বিক্রেতাদের অর্থদণ্ড

  • আপডেট টাইম রবিবার, ১৫ জুন, ২০১৪
  • ৫১৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কাজিরগঞ্জ বাজারে পোনা মাছ, ফরমালিনযুক্ত ফল ও ভেজাল খাদ্য বিক্রেতাদের অর্থদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কাজীরগঞ্জ বাজারে অভিযান চালায়। অভিযানকালে প্রায় ১০ কেজি বিভিন্ন জাতের পোনা মাছ জব্দ ও ৩ জন বিক্রেতাকে ৯ শত টাকা জরিমানা করা হয়। জব্দকৃত পোনা মাছ পুকুরে অবমুক্তি করা হয়েছে। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আমিনুল হক, স্যানিটারী ইন্সপেক্টর নুরে আলম ও মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী প্রদীপ কুমার দাশ প্রমূখ। পরে ওই বাজারে মাছ ও ফলের দোকানে ফরমালিন পরীক্ষা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। এতে ফরমালিন যুক্ত ফল বিক্রেতা ৩ জনকে ১ হাজার টাকা এবং ভেজাল খাদ্য বিক্রি করার দায়ে একটি রেষ্টুরেন্টে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com