রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বাহুবলে অগ্নিকান্ডে ১৫টি দোকান-বাসা পুড়ে ছাঁই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম বুধবার, ১২ মে, ২০২১
  • ৫০৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মধ্যরাতে মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে ছাঁই হয়েছে ১৫টি দোকান ও বাসা। উপজেলা সদরস্থ হাসপাতাল এলাকার মুলুক চাঁন বিবি কমপ্লেক্স মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্থরা।
গত সোমবার রাত ১১টা থেকে শুরু হওয়া অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আসে সাড়ে ১২টা দিকে। প্রথম দিকে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিস এসে চূড়ান্ত ভাবে আগুণ নিয়ন্ত্রনে আনে। তবে ততক্ষণে লাব্বায়েক স্টোর, উচ্চল সার্ভিসিং স্টোর, আবরাম ফার্নিচার মার্ট, রয়েল ফিজিওথেরাফি, আলাহ ভরসা ভেরাইটিজ স্টোর, আল-মদিনা ফার্নিচারসহ পুরো মার্কেটে থাকা প্রায় ১৫টি দোকান ও বাসা পুড়ে ছাঁই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের ধারণা বৈদ্যতিক শর্টসার্কিটজনিত কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আরিফুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক তিনি অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে কিছু বলতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com