সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নয় সহশ্রাধিক মানুষের মাঝে সরকারি সহায়তা বিতরণে এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ৯ মে, ২০২১
  • ৪৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে ৯ হাজার ২৪৭ জন নারী-পুরুষের মাঝে ৪৫০ টাকা করে নগদ অর্থ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি রিচি, পইল, লস্করপুর, নিজামপুর ও রাজিউড়া ইউনিয়নে তিনি এ সহায়তা বিতরণ করেছেন। সহায়তা বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল, জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত, রিচি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ, পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ, লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরোসহ পরিষদের সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় রিচি ইউনিয়নে ২ হাজার ২১৫ জন, পইলে ১ হাজার ৭৪০, লস্করপুরে ১ হাজার ৭৮০, নিজামপুরে ১ হাজার ৭০০ ও রাজিউড়া ইউনিয়নে ১ হাজার ৮১২ জনকে ৪৫০ টাকা নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। সহায়তা বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য আবু জাহির উপস্থিত নারী পুরুষের সামনে বর্তমান সরকারের নানা কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, এ সরকার সাধারণ মানুষের সরকার। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নকে প্রাধান্য দিয়েই বর্তমান সরকার দেশ পরিচালনা করছে। এ সময় করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগগুলোর কথা তুলে তিনি প্রধানমন্ত্রীর জন্য সকলের নিকট দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com