বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী ঠাকুরানী দিঘী রক্ষায় এলাকাবাসীর অভিযোগ ॥ ড্রেজার মেশিন জব্দ

  • আপডেট টাইম শনিবার, ৮ মে, ২০২১
  • ৪২৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার ৩ নম্বর দনি-পূর্ব ইউনিয়নের ঠাকুরানী দিঘীর পাড় গ্রামের ঠাকুরানী দিঘীতে স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেছে।
গতকাল ৭ মে শুক্রবার বিকাল ৫টায় স্থানীয় গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি এই অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ও ঘটনাস্থলে উপস্থিত হন। মাটি কাটার ঠিকাদার ও ড্রেজার মেশিনের মালিককে ঘটনাস্থলে না পাওয়ায় মেশিনটি জব্দ করে নিয়ে আসা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ঠাকুরানী দিঘীর পাড় গ্রামের একজন জানান, স্থানীয় আব্দুর নূরের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন যাবৎ ঐতিহ্যবাহী দিঘীর মাটি বিক্রয় করে এলাকাবাসীর ক্ষতিসাধন করে চলেছে। স্থানীয় ইউপি সদস্য সুমন আখনজী জানান, স্থানীয় কতিপয় মাটিখেকো চক্র দীর্ঘদিন যাবৎ ওই দিঘীর মাটি ড্রেজার মেশিন দিয়ে খনন করে বিক্রয় করছে। যে কারনে দিঘীর চারপাশের বসতবাড়ী খুবই ঝুকির মধ্যে রয়েছে। এ ব্যাপারে মধুখানী গ্রামের তোফাজ্জল হোসেন খান জানান, মাটি ব্যবসায়ীগন প্রভাবশালী হওয়ার কারনে এলাকাবাসী ভয়ে মুখ খুলতে সাহস পায়না। তিনি আরও জানান, অভিযোগ পেলে স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করলেও রাজনৈতিক ছত্রছায়ায় আবারো মাটি তোলা শুরু করে দেয় ওই প্রভাবশালী চক্রটি। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি বলেন, এলাকাবাসীর অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়েছে। ঠিকাদার ও মেশিনের মালিক কাউকেই পাওয়া যায় নাই। মেশিনটি জব্দ করে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, কেউই আইনের উর্দ্ধে নয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যাবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com