শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে শতাধিক পরিবারের মাঝে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুকিতের নগদ অর্থ প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৪৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় গরীব অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের শতাধিক পরিবারের মধ্যে নগদ ২ লক্ষ টাকা অনুদান প্রদান করলেন নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের গহর পুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুকিত ও তাঁর পরিবার। উক্ত অনুদান প্রদান অনুষ্ঠানটি ৬ মে বৃহস্পতিবার বিকেলে গহরপুর গ্রামস্থ প্রবাসী আব্দুল মুকিত এঁর নিজ বাস ভবন হাজী বাড়ীতে সম্পন্ন হয়। এতে সুবিধাভোগী প্রায় ১শত অসহায়, গরীব, দুঃস্থ লোকজনের প্রত্যেককে ২ হাজার টাকা প্রদান করেন প্রবাসীর বড় ভাই হাজী আব্দুল বশির। এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি এম. মুজিবুর রহমান, তরুণ সাংবাদিক অঞ্জন রায়, তরুন সমাজ কর্মী আলাল মিয়া, মোঃ নানু মিয়া সহ আরো অনেকেইঅ অনুষ্ঠানে মোনাজাত করেন মাওলানা কে,এম,আবুল বাশার।
এ ব্যাপারে সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুকিত বলেন, মানবসেবাকে আমি ইবাদত মনে করি, গরীব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে আমি ও আমার পরিবারের লোকজন সবসময়ই কাজ করে যাচ্ছি। আগামীতেও কাজ করতে চাই। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সবার মুখে হাসি ফোটানো ও ঈদের আনন্দ সমানভাবে ভাগ করে নেয়া। তিনি সমাজপতি ও ধনাঢ্য ব্যক্তিদের যার যার অবস্থান থেকে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com